সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’ 

তালা ভেঙে হলে প্রবেশ করল ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী হলে প্রবেশ করেছে।

অক্টোবরের ৫ তারিখে হল খোলার কথা থাকলেও শুক্রবার দুপুর ২টার দিকে জোর করে অমর একুশে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘ দিন হলের বাইরে থাকা শিক্ষার্থীরা এত দিন মেস বা বাসা ভাড়া নিয়ে ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন জায়গায় থাকতেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ অক্টোবর থেকে হল খুলে দেয়ার কথা থাকলেও অতিরিক্ত মেস ভাড়ার টাকা বাঁচাতেই হলে উঠেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে। মাত্র পাঁচ দিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠতে হয়েছে তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা অসহায় হয়ে হলে উঠতে বাধ্য হয়েছি। মাত্র পাঁচ দিনের জন্য পুরো মাসের ভাড়ার টাকা দিতে হবে তাই আমার মতো অনেকেই মেস ছেড়ে দিয়েছে। এখন হয় ৪ থেকে ৫ দিনের জন্য বাড়ি ফিরে যেতে হবে নয়তো রাস্তায় থাকতে হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়ে আমরা হলে উঠেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ