সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি

করোনায় যেন অন্য চিকিৎসা ব্যাহত না হয়: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের রোগীদের দিকে নজর দিতে গিয়ে অন্য রোগের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি করোনা মোকাবিলায় বিএসএমএমইউর ভূমিকার প্রশংসা করেন এবং চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি করোনা চিকিৎসার জন্য অন্য রোগের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে রোগ নির্ণয়, চিকিৎসা সেবা এবং রোগী ও স্বজনদের প্রতি সেবা প্রদানকারীদের আচরণের ক্ষেত্রে সর্বোচ্চ আস্থা ও স্বস্তির জায়গায় পরিণত করতে হবে।

বিএসএমএমইউকে চিকিৎসা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান উপাচার্য। বিএসএমএমইউ প্রতিনিধি দলে ছিলেন প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ