সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধা শূন্য হয়ে পড়বে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন তিনি।

শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তার সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে আলোর পথের যাত্রী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ‑ এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার জন্যই দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খল মুক্ত হয়েছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে বাংলাদেশে জোয়ার আসবে না। মরাগাঙে বিএনপির আন্দোলনের জোয়ার আসেনি, ভবিষ্যতেও আসবে না ‑ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপির ভাঙ্গাহাট আর জমবে না মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জানে আন্দোলন কি ও কত প্রকার। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ