সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

আলোচিত সেই পাঠাও চালক পাচ্ছেন মোটরসাইকেল উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে দেশব্যাপী আলোচনায় আসা রাইড শেয়ারিং অ্যাপস পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি চট্টগ্রাম থেকে পরিচালিত ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ নামে সেবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত অসহায় মানুষকে সুদছাড়া ঋণপ্রদানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, যতটুকু জেনেছি লোকটা করোনায় পুঁজি হারিয়ে চরমভাবে হতাশাগ্রস্ত। তাই মানসিক অস্থিরতা থেকে এমন ঘটনা ঘটিয়েছেন। তাই আমরা তাকে একটি মোটরসাইকেল উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেটি উনার কষ্ট লাঘবে সহযোগিতা করবে।

তিনি বলেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অন্যতম কর্মসূচি কর্জে হাসানা প্রজেক্ট থেকে ইতোমধ্যে অনেককেই সাইকেল, ভ্যান ইত্যাদি দেয়া হয়েছে। এই কর্জে হাসানা প্রজেক্টে উপযুক্ত প্রার্থীকে দেয়ার জন্য একটা মোটরসাইকেল নেয়া হয়েছিল।

ক্ষোভে দুঃখে মোটরসাইকেল পোড়ানোর খবর জানতে পেরে ওই মোটরসাইকেলটি সংশ্লিষ্ট ব্যক্তিকে উপহার হিসেবে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। উনি পাবেন উপহার। কর্জে হাসানা প্রজেক্টের কর্জটা আমি নিজেই শোধ করবো।

এই মোটরসাইকেল কখন দেয়া হবে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, এটি আমার অফিসে আছে। ওনি যখন চাইবেন, তখনি সেটি বুঝিয়ে দেয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ