শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
করপোরেট নেতৃত্বে নববী আদর্শ: কয়েকটি নমুনা ইরানে ৪৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা জানুয়ারিতে কওমি মাদরাসা অনাবাসিক হলে বিপন্ন হবে গরিব তালিবে ইলমরা আহলে হকের রাজনীতিতে গালি নয়, চাই সংলাপ ও ইহতিরাম নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস

সেন্ট্রাল ভিস্তা একা পরিদর্শন করা ক্ষমতা বণ্টনের প্রতিষ্ঠিত নীতির সুস্পষ্ট লঙ্ঘন: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদ-ই-মুসলিমিন (এআইআইএমআইএম) -এর প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন ও সাইটে পরিদর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ হল সংবিধানের মৌলিক কাঠামো। ক্ষমতা বণ্টনের নীতিটি স্পষ্ট করে দেয় যে নির্বাহী বিভাগ বিচার বিভাগ ও আইনসভার কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে না। যদি প্রধানমন্ত্রী একা সেটি পরিদর্শনে যান, আমি মনে করি এটি সম্পূর্ণ ভুল। এটি ক্ষমতা বন্টনের প্রতিষ্ঠিত নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

এমপি ওয়াইসি প্রশ্ন করেছিলেন, লোকসভার স্পিকার, তিনি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন না? ওয়াইসি বলেন, নতুন সংসদ ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদীর একা যাওয়া উচিত হয়নি। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে একটি নতুন সংসদ ভবন এবং একটি নতুন আবাসিক কমপ্লেক্স নির্মিত হচ্ছে ভারতে।

প্রকল্পটি ২০২০ সালে সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল, যার ভিত্তিপ্রস্তর ১০ ডিসেম্বর, ২০২০ সালে প্রধানমন্ত্রী মোদি স্থাপন করেছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ