সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৫৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)ও গোয়েন্দা বিভাগ।

অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে । সে সময় জব্দ করা হয়েছে বিভিন্ন মাদকদ্রব্যও।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, ডিএমপির মাদকবিরোধী অভিযানের রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৫ জনকে আটক করা হয়।

মাদকবিরোধী অভিযানে আটকদের কাছ থেকে জব্দ করা হয় তিন হাজার ৮২০ পিস ইয়াবা, ২৩৫ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ৫৪৮ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, এক বোতল বিদেশি মদ ও তিন ক্যান বিয়ার। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।

-এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ