সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

দক্ষিণ সিটির ৭৫টি কেন্দ্রে গণটিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে গণটিকা দেওয়া হবে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশে আবারও করোনা টিকার ক্যাম্পেইন শুরু হওয়া টিকা কার্যক্রমের অংশ হিসেবে এসব কেন্দ্রে টিকা দেওয়া হবে।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে ৩৫০ জনকে টিকা দেয়া হবে। টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে আগামী ২৮ অক্টোবর। সবমিলিয়ে এই কার্যক্রমে দক্ষিণ সিটি করপোরেশন মোট ৫২ হাজার ৫০০ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সারা দেশে বিশেষ কর্মসূচির মাধ্যমে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, দেশের সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় সকাল ৯টা থেকে সারা দিন দুই পালায় টিকাদান কার্যক্রম চলবে। এতে অগ্রাধিকার দেওয়া হবে তাদের, যারা নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ