সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

‘ডিজিটাল ইকোনমি গড়ে তুলতে রোবটিকসকে প্রধান্য দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প: ২০৪১ বাস্তবায়নে ডিজিটাল ইকোনমি গড়ে তোলা অপরিহার্য। সে লক্ষ্য অর্জনে রোবটিকসকে প্রধান্য দিতে হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে একটি ডিজিটাল ইকোনমি ও নলেজ বেইজড সোসাইটি গড়ে তোলার মাধ্যমে একটি স্মার্ট নেশন বিনির্মাণ করা। বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের নেতৃত্বে আইসিটি খাত চারটি পিলার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। এর মাধ্যমে ইউনিয়ন পর্যন্ত ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে গেছে। যে কারণে দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ১২ কোটি দাঁড়িয়েছে এবং ই-গভর্নেন্সে বৈপ্লিক পরিবর্তন আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ১২ বছর আগে বাংলাদেশ ছিল প্রযুক্তি বিহীন, দুর্নীতিগ্রস্ত দরিদ্র রাষ্ট্র। কিন্তু বর্তমানে সজীব ওয়াজেদ জয়ের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ প্রযুক্তি নির্ভর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

পলক বলেন, আগামী প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবে মোকাবিলায় উপযোগী করে গড়ে তুলতে শেখ হাসিনা ইনস্টিটিউট ফ্রন্ট্রিয়ার টেকনোলজি স্থাপন করা হচ্ছে। রোবটিকস সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিতে দেশে ৩০০ স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। যা আগামী ২০২২ সাল থেকে চালু করা হবে।

তিনি আরও বলেন, মানুষের জীবনের ঝুঁকি থাকে এমন কাজগুলোতে রোবটের আরও বেশি ব্যবহার করার জন্য অর্থায়নসহ তরুণ শিক্ষার্থী এবং গবেষকদের উৎসাহিত করতে হবে। আগামী বছর দেশে একটি রোবটিকস ফেস্টিভাল করা হবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ