সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

ইসলাম শান্তি কল্যাণ ও মানবতার ধর্ম: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। ইসলামী শিক্ষা যেখানে যতটুকু আছে, সেখানে ততটুকু শান্তি আছে। এজন্য নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার ঘটাতে হবে।

গতকাল বিকেলে রাজধানীর বাদামতলী ঘাট মসজিদ প্রাঙ্গণে ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট ব্যবসায়ী জান্নাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জজকোর্ট মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসাইন জেহাদী, মুফতী শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নূরুন্নবী।

পীর সাহেব চরমোনাই বলেন, নৈতিকতাবোধের অভাবেই মানুষ বিপথগামী হচ্ছে। সুদ-ঘুষ, মদ, জুয়াসহ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ইসলামী শিক্ষার অভাবেই মানুষ সন্ত্রাস ও দুর্নীতির পথে এগুচ্ছে। এজন্য শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামুলক করতে হবে।

এদিকে আজ দুপুরে রাজধানীর সাইনবোর্ড শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদরাসার উদ্যোগে এক দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা কামাল উদ্দিন, শিক্ষা সচিব মাওলানা মুহাম্মদ ইউনুছ, শায়খে সানী মাওলানা মুজিবুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জালাল হোসাইন চাঁদপুরী, ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইব্রাহিম প্রমুখ।

পীর সাহেব চরমোনাই বলেন, ইলমে নববীর এ শিক্ষার ধারা যতদিন টিকে থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। ওস্তাদ ও শিক্ষকদেরকে খুলুসিয়াতের সাথে পাঠদান এবং পাঠগ্রহণ করতে হবে। আমলী জিন্দেগী গঠন করতে হবে। আমলী জেন্দেগীর বিকল্প নেই। এসময় মাদরাসার শত শত ছাত্র, শিক্ষক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতী আব্দুল বারী রহ.এর জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী ৩০ কাঠা জায়গার উপর একটি সমৃদ্ধ মসজিদ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত পীর সাহেব চরমোনাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ