সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

শেখ হাসিনার লক্ষ্য দেশের মানুষের ভাগ্যোন্নয়ন: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেখ হাসিনার লক্ষ্য এ দেশের মানুষের ভাগ্যোন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না। দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে হবে। যাদের মানুষ পছন্দ করে তাদেরই নেতা বানাতে হবে। নিজের পছন্দের কাউকে নয়।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্পষ্ট করে বলেন, 'যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের আগামীতে যে কোনো পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না।'

বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে লুটপাটের জন্য। বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ। যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকর মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না।'

তিনি বলেন, 'জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।'

দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি ভালো নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, চারলেন, আটলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বিএনপির গায়ে জ্বালা ধরেছে, বিএনপি নেতাদের এতসব উন্নয়ন সহ্য হয় না বলে তারা প্রলাপ বকছে।'

তিনি আরও বলেন, 'বিএনপির সেই অন্ধকার যুগ পেরিয়ে আজকে বাংলাদেশে শান্তির সুবাতাস বইছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ।'

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ