সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার

রিমান্ড শেষে কারাগারে এহসান গ্রুপের চেয়ারম্যানসহ চার ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রাহকদের সাথে প্রতারণা ও জালিয়াতিকারী পিরোজপুর কেন্দ্রিক প্রতিষ্ঠান এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার চার ভাইকে সাত দিনের রিমান্ড শেষে আবার কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ইকবাল মাসুদের আদালতে হাজির করা হলে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এমএলএম ব্যবসায়ের নামে গ্রাহকের কাছ থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর পিরোজপুর সদরের রায়েরকাঠীর হারুণ অর রশীদ নামের এক ব্যক্তি সদর থানায় রাগীব এবং তার আরও চার ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা করেন।

ওইদিনই ঢাকা থেকে রাগীব এবং তার আরেক ভাই আবুল বাশারকে র‌্যাব এবং একই দিন পিরোজপুর থেকে রাগীবের অন্য দুই ভাই মাহমুদুল হাসান ও খায়রুল ইসলামকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। তাদের আরেক ভাই শামীম পলাতক রয়েছে।

মামলার বাদীর আইনজীবী এমডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, আসামি রাগীবসহ তার তিন ভাইকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছিল। বুধবার তাদের চারটি মামলায় গ্রেফতার দেখানো হবে।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন জানান, রাগীবসহ তার তিন ভাই জামিন আবেদন করেছিলেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

পিরোজপুর সদরের রায়েরকাঠীর হারুণ অর রশীদের মামলায় রাগীব, তার চার ভাই আবুল বাশার, শামীম, মাহমুদুল হাসান ও খায়রুল ইসলামের বিরুদ্ধে ৯৭ ব্যক্তির এহসানে গচ্ছিত রাখা ৯১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ