সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে আজ ২২ সেপ্টেম্বর (বুধবার) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৬৭৯ পিস ইয়াবা, ১৫৮ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩১০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ