সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫ দাবিতে আজ থেকে তিন দিনের ট্রাক ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির জানিয়েছেন, এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি।

সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে।

এ ছাড়া শ্রমিক ইউনিয়নের নামে কল্যাণ ফান্ডের অর্থ তোলার অনুমতি এবং করোনাকালীন ক্ষতিগ্রস্ত মালিক ও শ্রমিকদের প্রণোদনা প্যাকেজের আওতায় আনার দাবি রয়েছে ১৫ দফার মধ্যে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ