সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি

চটকদার বিজ্ঞাপন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করতে চটকদার, বিভ্রান্তিকর, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছন হাইকোর্ট। পাশাপাশি এ ধরনের বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালকুদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে আদালত এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন কামরুল ইসলাম। এ বিষয়ে গত ৬ সেপ্টেম্বর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটশের জবাব না পেয়ে ১০ সেপ্টেম্বর জনস্বার্থে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন আইনজীবী কামরুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ