সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কেউ ভালো নেই। অবৈধ সরকার জবরদখল করে ক্ষমতা দখল করে আছে। তাদের সরানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। আমাদের এখন দায়িত্ব হচ্ছে নিজেদের সংগঠিত করা। সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা উৎপাদিত পণ্যের মূল্য পায় না, কোনো রকম সাহায্য-সহযোগিতা পায় না। এমনকি এই করোনার ভয়াবহ সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পায়নি।

সরকারের দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া গৃহে অন্তরীণ। তারেক রহমান মিথ্যা মামলার সাজা নিয়ে নির্বাসিত। আমাদের প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, পাঁচশর ওপরে মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় হাজারের ওপর মানুষকে। মামলা আর মামলা- এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের সংগঠিত করে ঐক্য সৃষ্টি করা।

এর আগে কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহসভাপতি গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক টি এস আইয়ুব, মোশাররফ হোসেন ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ