সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে বৃষ্টি বাড়ার আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী এক সপ্তাহ বঙ্গপসাগরে লঘুচাপ ও গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হয়েছে। এতে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। গভীর নিম্নচাপটি মূলত উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে যেতে পারে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৪ ও ২৫ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়াও ২৬ ও ২৭ তারিখে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশ বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

তিনি বলেন, সাগরে সৃষ্টি হওয়া ওই নিম্নচাপটি থাইল্যান্ড থেকে বঙ্গোপসাগরের দিকে আসবে। পরে এটি ঘণীভূত হওয়ার পর উড়িষ্যা হয়ে ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি শক্তিশালী হতে পারে কি না তা এখনো বোঝা যাচ্ছে না। তবে বাংলাদেশের ওপর খুব বড় ধরনের প্রভাব না পড়ার সম্ভাবনা বেশি। তারপরেও আরও দু'একদিন গেলে বোঝা যাবে।

আবহাওয়া অফিস জানায়, গভীর এ নিম্নচাপের ফলে উপকূলীয় জেলাগুলো বিশেষ করে খুলনা, বরিশালসহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। মূলত শক্তিশালী নিম্নচাপ তৈরির পর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ