সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের দ্রুত প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যত দ্রুত সম্ভব গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

সভায় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

সভায় ১৭তম বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করাসহ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন চলমান প্রকল্পসমূহের বাস্তব অগ্রগতি ও আর্থিক অগ্রগতির বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া বাপেক্সের সার্বিক সক্ষমতা বৃদ্ধির জন্য করনীয় বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন, পেট্রোবাংলার অধীন ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির গ্যাসের বকেয়া আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ