সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইউপি নির্বাচনে সহিংসতা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার এই ভোটগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায়। এতে ২ জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে বেলা ১১টার দিকে। এতে আবুল কালাম নামে একজন নিহত হয়েছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক। সংঘর্ষের ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

অন্য আরেকজনের নিহতের ঘটনা ঘটেছে কুতুবদিয়া উপজেলায়। সেখানকার বড়ঘোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত যুবক নাম আবদুল হালিম ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান তিনি।

১৬০টি ইউপির পাশাপাশি আজ ভোটগ্রহণ চলছে নয়টি পৌরসভায়। সেগুলো হচ্ছে- পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালী কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজার জেলার মহেশখালী ও চকরিয়া পৌরসভা। তিনটি পৌরসভায় মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, দেশে প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় ১ এপ্রিল তা স্থগিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউনিয়নে নির্বাচন হয়েছিল। তখন বাকি ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। আজ সেগুলোতে ভোটগ্রহণ চলছে। তবে প্রার্থী মারা যাওয়ায় ৫টি, মামলাজনিত কারণে ১টি এবং আবহাওয়াজনিত দুর্যোগের কারণে ১টি ইউপিতে আপাতত ভোট হচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ