সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই

মুফতি যুবায়ের আহমদের নিখোঁজের ঘটনায় ইসলামী আন্দোলন নেতার উদ্বেগ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: বিশিষ্ট দাঈ মুফতি যুবায়ের আহমদের নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, মুফতি যুবায়ের আহমদ একজন বিশিষ্ট দাঈ ও নিভৃতচারী আলেম। সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে দীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে, অমুসলিমদের মধ্যে ইসলাম প্রচার এবং ধর্মান্তরিতদের ইসলামে ফিরিয়ে আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ। তাঁর এভাবে নিখোঁজ হওয়াটা অস্বাভাবিক ও গভীর উদ্বেগের বিষয়।

বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যদিকে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তার অবস্থান পরিবারকে জানানো এবং তাকে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়া তার নাগরিক অধিকার।

অতএব মুফতি যুবায়ের আহমদ যদি প্রশাসনের হেফাজতে থেকে থাকেন, তাহলে অবশ্যই তার অবস্থান তার পরিবারকে জানাতে হবে এবং তাকে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আর যদি তিনি প্রশাসনের হেফাজতে না থাকেন, তাহলে তাকে খুঁজে অনতিবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ