সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় আদালতে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় হওয়া মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামিরা।

রোববার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ এফ এম রিয়াজির রহমান রুমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষে হাজিরা গ্রহণ করেছেন আইনজীবী মো. জিয়া উদ্দিন জিয়া। তার সঙ্গে আদালতে উপস্থিত রয়েছেন প্রায় অর্ধ শতাধিক আইনজীবী।

জিয়া উদ্দিন জিয়া জানান, আজ আদালতে ৫১ আসামির মধ্যে ৩৫ জন তাদের হাজিরা দিয়েছেন। তবে আরও কয়েকজন হাজিরা দিতে আসতে পারেন, এ ছাড়া কয়েকজন আসামি এখনও পলাতক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ