বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত

বাগেরহাটে টি কে গ্রুপের কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ভৈরব নদীর পাশে টি কে গ্রুপের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয় তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। সবশেষ এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. গোলাম সরোয়ার।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু বলতে পারছি না। আর কারখানার ভেতরে একটি বয়লার রয়েছে, সেটি বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে কিনা সেটিও এখন বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, টি কে গ্রুপের ওই কারখানার আশপাশে বেশকিছু জ্বালানি কাঠ রয়েছে। এত আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ