বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত

নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি গতকাল (শনিবার) ১৮ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীমের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক আওয়ার ইসলামকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নেজামে ইসলাম পার্টি মোমেনশাহী জেলা শাখার সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন, মুফতী ওয়ালী উল্লাহ কাসেমী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীরের আপোষহীন দৃঢ় নেতৃত্ব এবং দলীয় নীতি আদর্শের উপর উদ্বুদ্ধ হয়ে গতকাল ১৮ সেপ্টেম্বর/২১, ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। আলহামদুলিল্লাহ।

তিনি জানান, এসময় উপস্থিত ছিলেন, মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, সভাপতি আইএবি জেলা উত্তর, মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ, সভাপতি আইএবি জেলা দক্ষিণ, মুফতী মুহাম্মদ হাবিবুল্লাহ, সেক্রেটারী আইএবি জেলা উত্তর, মাওলানা আইয়ুব আলী নূরানী, সহসভাপতি, আইএবি জেলা উত্তর জেলা ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

মুফতী ওয়ালী উল্লাহ কাসেমী ময়মনসিংহের ফুলপুর উপজেলার নাশুয়া কবিরপুরের মৃত আব্দু আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত আছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ