সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকার ৩২নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়ার স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় আসার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রফিকুল ইসলাম আরও বলেন, ট্রেনটি আনতে একটি লাইট ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। লাইট ইঞ্জিন দিয়ে ট্রেনটি আপাতত উল্লাপাড়া স্টেশনে নিয়ে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ