সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই

চার থানায় ওসি বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর, লালবাগ, কদমতলী ও মুগদা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়াকে অফিসার ইনচার্জ, শেরেবাংলা নগর থানায়; লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এম এম মুর্শেদকে অফিসার ইনচার্জ, লালবাগ থানায়; মুগদা থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহাকে অফিসার ইনচার্জ, কদমতলী থানায় ও কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীরকে মুগদা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুনশীকে লজিস্টিকস বিভাগে ও লালবাগ থানার অফিসার ইনচার্জ এম আশরাফ উদ্দিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ