সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই

এক দিনে ৪৩ মৃত্যু, শনাক্ত ১৩৮৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২৭ হাজার ২২৫ জন।

একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৩৮৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬২।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ২১ জন নারী।

এই সময়ে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ