সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই

আরও ২৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮৪ জন রাজধানীতে এবং বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯০০ ও বাইরের হাসপাতালে ২০৭ জন ভর্তি রয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৭০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৩৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৭০১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৯৮ এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৩৪৬ জন রোগী ভর্তি হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ