সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

যুক্তরাজ্যের ‘রেড লিস্টমুক্ত’ হলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ কমে যাওয়ায় যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান।

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুখবর যে, ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট (রেড লিস্ট)-মুক্ত করেছে। অসংখ্য ধন্যবাদ ব্রিটিশ সরকারকে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমার সাম্প্রতিক সফরে ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ে, এমনকি পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে যিনি আছেন, তিনিসহ সবাইকে অনুরোধ করেছিলাম, ৫০ বছরের পুরনো বন্ধু বাংলাদেশেকে ‘রেড অ্যালার্ট’ (রেড লিস্ট)ভুক্ত করা কোনোভাবেই সমীচীন নয়। এছাড়া, প্রায় পাঁচ-ছয় হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশে থাকেন। এই রেড লিস্টের মাধ্যমে তাদের ওপরও অন্যায় হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ থেকে বাংলাদেশকে রেড লিস্ট মুক্ত করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে ব্রিটিশ সরকার, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ ৬০টি দেশকে রেড লিস্টভুক্ত যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। একইসঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ