সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

বেইলি ব্রিজের পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা সড়কে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যায়। এর ফলে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

শুক্রবার সকালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজন নিয়ে একটি ট্রাক ব্রিজটিতে উঠলে এর পাটাতন ভেঙে যায়।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে একটি ট্রাক আটকে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগেও ক্ষতিগ্রস্ত এই ব্রিজটির পাটাতন ভেঙে যায়। তখনও যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, ‘নাগরপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক। ট্রাকটি বেইলি ব্রিজে উঠলে পাটাতন ভেঙে আটকে যায়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বেইল ব্রিজটির ধারণ ক্ষমতা ৮ টন হলেও প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে ১৫ থেকে ২০ টন ওজনের যানবাহন চলাচল করে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।’

শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, টাঙ্গাইল থেকে আরিচা রোড পাকা করে ধলেশ্বরী নদীতে সামছুল হক সেতু করেছে। এই সেতু কোনো কাজে আসছে না। টাঙ্গাইল থেকে আরিচা রোডে মোট ১২টি বেইলি ব্রিজ রয়েছে। এগুলোর সবগুলো ঝুঁকিপূর্ণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ