সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

নারায়ণগঞ্জে মসজিদের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চৌধুরীপাড়া বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দায় শরীফ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত শরীফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

ভোলাব ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদের বারান্দায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লাশের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে শরীফকে মাথায় আঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুরো ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ