সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। শুক্রবার প্রথম প্রহরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বলেন, রাত পৌনে একটার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এসব টিকা এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দিয়েছেন। এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বিনামূল্যে।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্ম ছাড়াও যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা প্রয়োগ হয়েছে বাংলাদেশে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ