সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

করোনার টিকার দাবিতে প্রবাসীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার টিকার দাবিতে প্রবাসীরা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন।

আজ শনিবার  সকাল থেকে সড়ক অবরোধ করে তারা স্লোগান দিতে থাকেন। এতে হাসপাতালের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ বিক্ষোভের এক পর্যায়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ৫ জন ও পুলিশ কর্মকর্তারা টিকা কবে পাবেন সে বিষয়ে কথা বলতে  হাসপাতালের পরিচালকের সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেন। এরপরও প্রবাসীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

প্রবাসীরা বলেন, মেসেজ আসার পর আমরা টিকা নিতে এসেছি। কিন্তু এখানে মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নেই। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা কী করব। আমরা টিকার জন্য অনেক টাকা খরচ করে  গ্রাম থেকে এসেছি।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান প্রবাসীদের জানিয়েছেন- ফাইজার ও মডার্নার টিকা আমাদের কাছে  নেই। এখন সিনোফার্মের টিকা চলছে। সরকার টিকা না দিলে আমরা আপনাদের কীভাবে দেবো। সিনোফার্ম নিলে আপনাদেরকে এখনই দিতে পারব। আমাদের কাছে মডার্না আছে শুধুমাত্র দ্বিতীয় ডোজের জন্য।

এদিকে পুলিশ বলছে- আমরা পরিচালকের কথা  প্রবাসীদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু  কোনোভাবেই তারা মানছেন না। তারা হাসপাতালে বিক্ষোভ করছেন। সরকার টিকা না দিলে হাসপাতাল কীভাবে দেবে। টিকা তো আর এখানে তৈরি হয় না। তাদের দাবি ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নিরুপায় হয়েই তারাও বিক্ষোভ করছে।

/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ