মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সাংবাদিককে মাউশির আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক পরিচালক, সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামারের নামে সংবাদ প্রকাশ করায় ‘বাংলাদেশের আলো’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুল ইসলামসহ রাজশাহীর ব্যুরো প্রধান ফারুক আহম্মেদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর মাউশির রাজশাহীর আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন, সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ এবং সহকারী প্রোগ্রামার ডলি রানী পালের পক্ষে এই লিগ্যাল নোটিশ পাঠান রাজশাহী জজ কোর্টের আইনজীবী এজাজুল হক মানু।

ওই দিনই রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশটি পাঠানো হয় বলে নিশ্চিত করেন অধ্যাপক ড. কামাল হোসেন।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন, প্ররোচিত ও প্রভাবিত হয়ে গত ২৫ আগস্ট বাংলাদেশের আলো পত্রিকায় ‘রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অনিয়ম’ শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে-‘কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে সকল অনিয়মকে নিয়মে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছেন। এসব অনিয়ম আর দুর্নীতি যেনো দেখার কেউ নেই। প্রতিটি ফাইল বিনা কারণে করা হয় রিজেক্ট। উৎকোচ দিলে ফাইল রিজেক্ট হয়না। দপ্তরটির সকল ফাইল পাস হয় দপ্তরটির তিন জনের নেতৃত্বে। প্রতিটি ফাইলের টাকা লেনদেন হয় সহকারী প্রোগ্রামার ডলি রানী পালের মাধ্যমে।’

নোটিশে আরও উল্লেখ করা হয়, শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে তথ্যের সত্যতা যাচাই-বাছাই ছাড়াই ওই তিনজনকে হেয় প্রতিপন্ন করতে এই খবর পরিবেশন, মুদ্রণ এবং প্রকাশ করা হয়েছে। এই খবর মুদ্রিত ও প্রকাশিত হওয়ায় সমাজের অনেক পাঠক তাদের পরিবার পরিজনের প্রতি বিরূপ ধারণা পোষণ করছেন। এতে ওই তিনজনের মান-সম্মান চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

আইনজীবী এজাজুল হক মানু জানান, তারা বিধি মেনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর খবর পরিবেশ, মুদ্রণ ও প্রকাশ করায় তাদের বিরুদ্ধে কেনো ফৌজদারি ও দেওয়ানি আদালতে মামলা-মোকদ্দমা করা যাবেনা তা নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে আইনজীবীকে জানাতে বলা হয়েছে। জবাব প্রাপ্তি সাপেক্ষে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ