সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

তিন ধাপে অনুষ্ঠিত হবে আগামী ইউপি নির্বাচন: কবিতা খানম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সারাদেশে তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ জন্য আইন-শৃঙ্খলাবাহিনীসহ আমরা সবাই সতর্ক অবস্থানে থেকে কাজ করবো।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তাগণের সঙ্গে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবিতা খানম আরও বলেন, ২০০৭ সাল থেকে স্মার্টকার্ডের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রার পর থেকেই ক্রমান্বয়ে স্মার্টকার্ড জাতীয় পরিচয় পত্রে রূপান্তরিত হয়েছে। আর আমরা যে ধরনের স্মার্টকার্ড বাংলাদেশের নাগরিকদের মাঝে বিতরণ করছি সেই মান বজায় রেখে পৃথিবীর অনেক উন্নত দেশও স্মার্টকার্ড তৈরি করতে পারেনি। এ জন্য বিশ্বের অনেক দেশের কাছেই বাংলাদেশের স্মার্টকার্ড এখন অনন্য নজির।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রংপুর অঞ্চল) জিএম সাহাতাব উদ্দিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ