সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন

আদ্‌-দ্বীন হাসপাতালে ২৫০ টাকায় কিডনী ডায়ালাইসিসের সুযোগ পাবে দরিদ্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক কিডনী ডায়ালাইসিস ওয়ার্ড ও করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে। এখানে দরিদ্র রোগীরা ২৫০ টাকায় পাবেন কিডনী ডায়ালাইসিসের সুযোগ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রয়াত শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী মিসেস সকিনা খাতুন। এ সময় একটি পুরুষ ওয়ার্ডও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, কিডনী ডায়ালাইসিস ওয়ার্ড ও করোনারি কেয়ার ইউনিট উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হলো। নামমাত্র মূল্যে কিডনী রোগীরা এখন থেকে আদ্‌-দ্বীন হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে পারবেন।

আদ্‌-দ্বীন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. জামালুন্নেছা বলেন, স্বাস্থ্যসেবায় আদ্‌-দ্বীন জাতীয় পর্যায়ে রোল মডেল হিসেবে কাজ করছে। স্বাচ্ছন্দ পরিবেশে সেবার মাধ্যমে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।

আদ্‌-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্‌-দ্বীনের সেবার পরিধি দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিডনী রোগীদের জন্য অত্যাধুনিক ১৮টি বেডের ওয়ার্ড করা হয়েছে। এছাড়া ১২টি বেডের অত্যাধুনিক করোনারি কেয়ার ইউনিট ও পুরুষদের জন্য ৩০ বেডের মেডিসিন ও সার্জারী ওয়ার্ড করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আদ্‌-দ্বীন মেডিকেল কলেজসমূহের উপদেষ্টা আনোয়ার হোসেন মুন্সী, আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ্‌-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ