মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি হলেন আব্দুস সবুর মন্ডল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নতুন মহাপরিচালকের (ডিজি) পূর্ণ দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গত আড়াই মাস ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিতকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ডিএনসির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আজিজুল ইসলামকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডিএনসির ডিজি মোহাম্মদ আহসানুল জব্বারকে গত ২৭ জুন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়, ৩০ জুন অবসরোত্তর ছুটিতে যান তিনি। এরপর থেকে অতিরিক্ত হিসেবে ডিজির দায়িত্ব চালিয়ে আসছিলেন অতিরিক্ত মহাপরিচালক সবুর মন্ডল।

অন্যদিকে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসছিলেন যুগ্ম-সচিব মো. আতাউর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ