সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি ১২ শিক্ষার্থীর জন্য ১২ শিক্ষক, তবু পাস করল না কেউ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস না করায় উদ্বেগ মিজানুর রহমান আজহারীর জুলাই জাদুঘরে হেফাজতের ভাস্কর্য অপসারণের দাবি পীর সাহেব দেওনার তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত

বাংলাদেশে বিনিয়োগ করতে ফিলিপাইনের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগ করার জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। খবর বাসস’র।

বাংলাদেশে ফিলিপাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা বুধবার (১৫ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগ করার জন্য ফিলিপাইনের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বমানের তৈরি পোশাক, ওষুধ, কারুপণ্য ও মাঝারি আকৃতির জাহাজ উৎপাদন করে। রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানান। তিনি দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে ফিলিপাইন অন্যতম। ফিলিপাইনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার।

নতুন দূত বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ফিলিপাইন নার্সিং, কৃষি প্রক্রিয়াকরণসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে লাভবান হতে পারে। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে এবং এ লক্ষ্যে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য ফিলিপাইনের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত এখানে তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ