মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া গেলেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাশিয়া গেছেন। সেখানে ছয়দিন অবস্থান করবেন তিনি। এই সময়ে তিনি দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন সিইসি। তার সঙ্গে একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামও সফরে গেছেন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কাছে ইসির সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হক ফৌজদারের পাঠানো এক চিঠি থেকে জানা গেছে, তারা ২২ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে বিকেল সাড়ে ৫টায় দেশে ফিরবেন।

দেশটির সংসদের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সিইসির এই সরকারি সফর বিষয়ে গত ১৯ আগস্ট বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অবস্থান করবেন। সরকারি এ সফরে সিইসির সফরসঙ্গী হিসেবে তার পিএস এ কে এম মাজহারুল হকও যাচ্ছেন। রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই সফর করছেন তারা।

চিঠিতে আরও বলা হয়েছে, সফরে সিইসির সঙ্গে পিএস মো. একেএম মাজহারুল ইসলাম থাকবেন। এটি একটি অফিসিয়াল সফর। এ সময় তারা সব ভাতা পাবেন দেশীয় মুদ্রায়। থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সর্বশেষ স্টেট দুমার নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। স্টেট দুমার মাধ্যমেই রাশিয়ার জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটান। এখান থেকেই নির্বাচিত হন প্রধানমন্ত্রী। তাদের ভোটেই ক্ষমতাচ্যুত হন রাশিয়ার রাষ্ট্রপতি। সংসদের এ কক্ষেই দেশটির আইন প্রণয়ন হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন বিভিন্ন দেশের নির্বাচন যেমন পর্যবেক্ষণ করে থাকে। তেমনি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণেও বিদেশিদের আমন্ত্রণ জানানো হয়। তবে বাংলাদেশ সার্কের বাইরে কোনো দেশের নির্বাচন কমিশনকে কখনও আমন্ত্রণ জানায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ