সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

দেশে ৩ কোটি ৫৮ লাখ ডোজ করোনার টিকা প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়েই করোনা ভাইরাসের টিকাকরণ শুরু হয়েছে। এ তালিকায় আছে বাংলাদেশও। তবুও থামছে না সংক্রমণ ও মৃত্যু। গবেষণায় দেখা গেছে, টিকা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এ রকম ব্যক্তিরা কোভিডে আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা প্রায় ১১ গুণ কমে যায়। এমনকি তাদের হাসপাতালে ভর্তির সম্ভাবনাও ১০ গুণ কমে যায়। ফলে শুরু থেকেই টিকার ওপর গুরুত্ব দিচ্ছে সবাই।

বাংলাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২২ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২২ লাখ ২১ হাজার ২৪৭ জন এবং নারী ৯৩ লাখ ৩৮ হাজার ৫২৬ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ৮৫ হাজার ১৫ জন ও নারী ৫৯ লাখ ৮৯ হাজার ৩২৭ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ১ হাজার ৯৭৯ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ২৩৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ১ হাজার ৫৮৮ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১২ লাখ ৭৭ হাজার ২৫৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৬৮ হাজার ১০ জন নিবন্ধন করেছেন।

বাংলাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে একটি ডোজ নিয়েছেন ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ এবং দুটি ডোজ নিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ