শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

করোনা শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি শুরুর পর প্রথমবারের মতো দুই সপ্তাহের সফরে দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন তিনি। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সফরে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড হয়ে নিউইয়র্ক যাবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতি থাকবে তার।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ (১৬ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে ব্রিফিং করবেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে পাওয়া সূচি অনুযায়ী- শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশত্যাগের পর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর তিনি যাত্রা বিরতি করবেন। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন শেখ হাসিনা। ১৯-২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

নিউইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। পরে ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই বছর পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। গত বার জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেওয়া যায়নি। অবশ্য সে অধিবেশন ভার্চুয়ালি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং এটি নিয়ে ১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ