সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী শিক্ষক।

বুধবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। সঞ্জয় চক্রবর্তী বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত আছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে উপসচিব ড. সনজয় চক্রবর্তীর পরিচয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৯ এপ্রিল সনজয় চক্রবর্তী তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তার সঙ্গে  শারীরিক সম্পর্কে জড়ান।

পরবর্তীতে ওই স্কুলশিক্ষিকা সনজয় চক্রবর্তীকে বিয়ে করতে অনুরোধ জানালে, তিনি ‘বেশি বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার’ হুমকি দেন।

এ ঘটনায় ওই স্কুলশিক্ষিকা সুষ্ঠু সমাধানের জন্য এ বছরের ৮ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠান। লিগ্যাল নোটিসের কোনো জবাব না দিয়ে আসামি সনজয় চক্রবর্তী তাকে পুনরায় হুমকি দেন।

এ বিষয়ে জানতে সনজয় চক্রবর্তীর মুঠোফোনে সাংবাদিকরা একাধিকবার কল করলেও তিনি কল রিসিভড করেননি।

উল্লেখ্য, উপসচিব ড. সনজয় চক্রবর্তী বর্তমানে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির প্রকল্প পরিচালক। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ