সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

প্রবীণ আলেম মুফতি ওমর ফারুক সন্ধীপী অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

দেশের স্বনামধন্য আলেমেদ্বীন, প্রখ্যাত ইসলামী আলোচক, শাইখুল হাদীস মুফতি ওমর ফারুক সন্ধীপী অসুস্থ। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রবীণ এ আলেম।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রোববার সকাল ১০ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় চিকিৎধীন রয়েছেন। প্রবীন আলেম মুফতি ওমর ফারুক সন্ধীপীর পরিবারের পক্ষ থেকে মাওলানা হাম্মাদ হোসাইন এক বিশেষ বার্তার মাধ্যমে আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা হাম্মাদ হোসাইন জানান, মুফতি ওমর ফারুক সন্ধীপী গত ১২ সেপ্টেম্বর রোববার সকালে ডায়েবেটিস ও প্রেসার বেড়ে গেলে তিনি অজ্ঞান হয়ে যান। দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন।

তিনি আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তার কথা বলা বন্ধ এবং সাক্ষাৎ গ্রহণ থেকে তিনি বিরত রয়েছেন। তার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ