সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুই কোরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকঘণ্টার ব্যবধানে পরস্পরের দিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দুই কোরিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিতের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরিয় উপদ্বীপের অস্ত্রের প্রতিযোগিতার বিষয়টিই নতুন করে সামনে নিয়ে এলো।

বিবিসি এক প্র্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার দেশটির পূর্ব উপকূল থেকে দুইটি দূরপাল্লার ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এর কয়েক ঘণ্টা পরে, দক্ষিণ কোরিয়া তাদের প্রথম সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।

এসএলবিএম নামে পরিচিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অবশ্য পূর্ব পরিকল্পিত ছিল। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া হিসেবে ওই পরীক্ষা করা হয়নি।এই পরীক্ষার মাধ্যমে এই ধরনের প্রযুক্তি সম্পন্ন সপ্তম দেশ হিসেবে নাম লেখায় দক্ষিণ কোরিয়া।

এদিকে, গত চার দিনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।এর আগে গত সোমবারই নতুন একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৫০০ কিলোমিটার বা ৯৩০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ