সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেডিক্যাল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিক্যাল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ বাস্তবায়ন কমিটি।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের প্রধান ফটক আটকে এ অবস্থান কর্মসূচি চলছে।

আন্দোলনকারীদের এ সময় স্বাস্থ্য ভবনের মূল গেটের ভেতরে ও সিঁড়িতে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিয়োগ নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’, ‘অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, ২০২০ সালের নিয়োগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলন প্রসঙ্গে মেডিক্যাল টেকনোলজিস্ট-২০২০ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমার বলেন, আমাদের ১২০০ মেডিক্যাল টেকনোলজিস্টের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও ফলাফল প্রকাশ করা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলতে গেলে মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাচ্ছে। আর অধিদপ্তর বলছে মন্ত্রণালয়ের কথা।

তিনি বলেন, এর আগে আন্দোলন করার ফলে ৩১ আগস্টের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছিল। কিন্তু এখনও ফলাফল প্রকাশ হয়নি। এখন আমাদের পেছনে ফেরার পথ বন্ধ। আমাদের দাবি মেনে নিয়ে অবিলম্বে ফলাফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হোক। না হলে আমরা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ