সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

প্রত্যেক বাঙ্গালির ঘরে বঙ্গবন্ধুর ছবি থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবার ঘরে ঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি রাখা উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে এ নিয়ে কথা বলেন তিনি।

ডা. মুরাদ হাসান বলেন, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশের নাগরিকরা তার ছবি রাখেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিও সবার ঘরে থাকা উচিত।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের বসবাস করে, যারা বাঙ্গালি তাদের প্রত্যেকের ঘরে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি থাকা উচিত। মন্ত্রী হিসেবে নয়, এমপি হিসেবেও নয় একজন নাগরিক হিসেবে, বাঙালী হিসেবে আমার আহ্বান, আমার আনুরোধ সবার ঘরে জাতির পিতার ছবি থাকা উচিত।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিয়ে কিংবা জাতীয় সংসদে আইন করে এমন কোনো ঘোষণা আসেনি, তবুও আমি ব্যক্তিগতভাবে চাই দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর ছবি সবার ঘরে থাকুক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ