রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আফগানিস্তানে রাষ্ট্রীয় ক্ষমতায় তালেবান আসার পর তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আফগান নাগরিকদের খাদ্য সহায়তা, পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী দিতে চাই।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আফগানিস্তানে খাদ্য ও ওষুধ পাঠাতে এবং যেকোনো ধরনের জাতিসংঘ উদ্যোগে সম্পৃক্ত হতে বাংলাদেশ প্রস্তুত। আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে চায়। মৌলিক স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, আইসিটি, কৃষিক্ষেত্রে বাংলাদেশ অংশীদার হতে চায়।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা আনন্দের সঙ্গে মৌলিক খাদ্যসামগ্রী ও জীবনরক্ষাকারী ওষুধ দিয়ে সহায়তা করতে পারি।

জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের পরিস্থিতি স্থিতিশীল হবে। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তান। এজন্য অন্তর্ভুক্তিমূলক, আফগান নেতৃত্ব ও টেকসই সমাধান প্রয়োজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ