রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭


শায়খুল হাদিস মাওলানা মুস্তাফিজুর রহমানের ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বরেণ্য আলেমেদীন শায়খুল হাদিস হাফেজ মোস্তাফিজুর রহমান গতকাল নোয়াখালীর বেগমগঞ্জে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, শায়খুল হাদিস হাফেজ মোস্তাফিজুর রহমান ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন মুহাক্কিক ও প্রথিতযশা আলেমেদীন। দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বুজুর্গ আলেম।

শায়খুল হাদিস হাফেজ মোস্তাফিজুর রহমান রহ.-এর হাজার হাজার ছাত্র ও ভক্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী একজন শীর্ষ বুজুর্গ আলেমেদীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।

শায়খুল হাদিস হাফেজ মোস্তাফিজুর রহমান-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

গতরাত ১১.২৫ মি. চৌহমুনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালীর সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং আম জনতার উপস্থিতিতে শায়েখ রহমতুল্লাহি আলাইহি-এর বড় ছাহেবজাদার ইমামতিতে জানাযা নামাযের মাধ্যমে চিরবিদায় দেওয়া হয়। জানাজায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই প্রেরিত প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শফিউল্লাহ, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী,া নোয়াখালী জেলা উত্তর সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদ, নোয়াখালী জেলার দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, উত্তর সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, দক্ষিণ সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম, বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী জেলা উত্তর শাখার সদর মুফতি মুহাম্মদ আছেম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী। ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ ইব্রাহিম খলিল, জি.এম. মাহমুদুল হাসান হামিদী, শাহাদাত হোসাইন ফাহাদ সহ জেলা ও থানা জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ