মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

মাওলানা তারিক জামিল কি শুধু সেলিব্রেটি-নেতাদের কাছেই দাওয়াত নিয়ে যান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

উপমহাদেশের প্রখ্যাত দায়ী মাওলানা তারিক জামিলকে বিবিসি উর্দুর সাংবাদিক ফারুক আদিল জিজ্ঞেস করেছিলেন যে আপনার নামে প্রচলিত আছে, আপনি টিভি অভিনেতা ও বড় বড় রাজনীতিবিদদের কাছে দাওয়াত নিয়ে যান, সাধারণ মানুষ আপনাকে শুধু টিভি স্ক্রিন অথবা সোশ্যাল মিডিয়ায় দেখতে পায়, তাদের কাছে খুব একটা যান না আপনি?

এর জবাবে মাওলানা তারিক জামিল বলেছিলেন, মানুষের মাঝে প্রচলিত এই ধারণা সঠিক নয়, সেলিব্রেটি, রাজনৈতিক নেতা, সাধারন মানুষ সবার মাঝেই আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাই, তবে মিডিয়া শুধু সেই লোকদের খবরগুলো কাভারেজ দেয় যারা সেলিব্রিটি অথবা নেতা, সাধারণ মানুষদের কাছে গেলে এসব খবর মিডিয়া কাভারেজ দেয় না এবং এতে তাদের কোনো আগ্রহও থাকে না।

তিনি বলেন, বিষয়টি হলো: আপনাদের ক্যামেরা তখনই আমাকে কাভারেজ দেয় যখন আমি প্রসিদ্ধ কারো সাথে দেখা করতে যাই, কিন্তু যখন আমি গরীব ও সাধারণ মানুষের সাথে সাক্ষাতে যাই তখন আপনাদের কোন ক্যামেরাম্যান আমার সাথে আসে? উল্টো প্রশ্ন করেন তিনি।

সূত্র: বিবিসি উর্দু।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ