মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিয়ে না করে একাকী থাকতে চাইলে কি গুনাহ হবে? কী বলে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজকের ফতোয়া ডেস্ক: বিয়ে জীবনের অন্যতম অনুষঙ্গ। বিয়ের মাধ্যমে জীবনের পূর্ণতা পেয়ে থাকে বলে থাকেন অনেকে। শত ব্যস্ততা আর অশান্তির মাঝে স্বস্তি মেলে পরিবারের সদস্যদের এক চিলতে বাঁকা ঠোঁটের হাসি দেখে।

হাদিসেও বলা হয়েছে, বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক ঈমান (দ্বীন) পূর্ণ করে। অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।

বিয়ে করেননি এমন মানুষের সংখ্যাও নজরে পড়ে কখনো কখনো সমাজে। বিয়ে না করে একাই থাকবো, একাকী নিজের জীবনকে উপভোগ করব- এমন কথা বলতেও শোনা যায় বর্তমান অনেককে। সাম্প্রতিক সময়ে এ জাতীয় কথা যেন কিছুটা ফ্যাশন হিসেবেও জনপ্রিয়তা পেতে শুরু করেছে- শরীয়তের দৃষ্টিকোণে  এমন চিন্তা-ভাবনার অবস্থান কি?  এ বিষয়ে দেওবন্দের অনলাইন ফতোয়া সাইটে এক ব্যক্তি জানতে চেয়ে প্রশ্ন করেছেন, যদি কেউ বিয়ে না করে একাই থাকতে চান তাহলে কি তার গুনাহ হবে?

প্রশ্নকারীর জবাবে দেওবন্দের ফতোয়া সাইটে উত্তর দেওয়া হয়েছে, হাদীস শরীফ-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, বিয়ে আমার সুন্নত-এর অন্তর্ভুক্ত, যে আমার সুন্নত থেকে বিমুখ থাকলো, সে আমার তরিকার উপরে থাকলো না।

এই হাদিসকে উদ্ধৃত করে দেওবন্দের ফতোয়া সাইটে বলা হয়েছে, হাদিসের মাধ্যমে বুঝা গেল, বিয়ে করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নত অনুসরণের অন্তর্ভুক্ত, আর বিয়ে না করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নত ছাড়ার গুনাহ হবে।

দেওবন্দের ফতোয়া সাইট থেকে অনুবাদ: নুরুদ্দীন তাসলিম।

এটি/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ