সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। দেশে বর্তমানে করোনা সংক্রমণের হার ৭ শতাংশে নেমে এসেছে দাবি করে মন্ত্রী বলেন, চিকিৎসক, নার্স, বিভিন্ন বাহিনী ও গণমাধ্যমকর্মী সবার একান্ত চেষ্টায় করোনা নিয়ন্ত্রণে এসেছে।

দেশবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও ৪ হাজার চিকিৎসক ও ৮ হাজার নার্স নিয়োগের অপেক্ষায় আছে বলেও জানান মন্ত্রী। ভারত থেকে টিকা পাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, অক্টোবরের মধ্যে ভারত থেকে টিকা পাওয়ার সম্ভাবনা আছে।

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা করে অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব বলেন, একই মন্ত্রণালয়ে তিনি (স্বাস্থ্যমন্ত্রী) দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। অভিজ্ঞতা দিয়ে ভালোভাবে করোনা মোকাবিলায় সক্ষম হয়েছে স্বাস্থ্যমন্ত্রী।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, যেসব প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে সেগুলো যেন সচল থাকে। এজন্য প্রতিষ্ঠানের প্রধানদের নজরদারি করার আহ্বান জানান স্বাস্থ্যের ডিজি।

রাজধানীর মহাখালীতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, করোনা আমাদের দেখিয়েছে কেউ একা ভাল থাকতে পারে না। করোনা মোকাবিলায় ভারত-বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। বাংলাদেশে করোনা মোকাবিলায় ভারত থেকে অক্সিজেন ও প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম পাঠানো অব্যাহত থাকবে বলেও জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। করোনা মোকাবিলায় বাংলাদেশের সরকার প্রধানের প্রশংসা করেন বিক্রম দোরাইস্বামী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ