সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ

আশুলিয়ায় নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় নিখোঁজের ৩ দিন পর প্রতিবেশীর বাড়ির সিঁড়ির নিচ থেকে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার দুর্গাপুর এলাকার মুনমুনের ভাড়া বাড়ির সিঁড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত মাদরাসা শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (১০)। সে স্থানীয় কাশেমিয়া মাদরাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ছিল।

স্বজনদের অভিযোগ, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ বাড়িওয়ালার যোগসাজশে তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধারের পর থেকেই বাড়িওয়ালা ও স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকার শ্রমিক কলোনির ৪তলা একটি ভবনের সিঁড়ির নিচে ১০ বছরের শিশু রবিউলের মরদেহ দেখতে পান অন্য ভাড়াটিয়ারা। ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রবিউলের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের দাবি, মালিক আল আমিন ব্যবসায়িক কাজে রবিউলের বাবা অটোরিকশা চালক সুমনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নেয়। এ টাকা চাইতে গেলে সম্প্রতি তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে তাকে হত্যা করা হতে পারে।

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, পুলিশ সিঁড়ির নিচ থেকে অর্ধগলিত একটি শিশুর লাশ উদ্ধার করেছে। পরে পরিবারের মাধ্যমে লাশটি রবিউল নামে এক শিশুর বলে নিশ্চিত হয়েছে। শিশুটিকে হত্যা করে লাশ গোপন করতে না পেরে বস্তায় পেঁচিয়ে সিঁড়ির নিচে ফেলে রেখেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা রুজু হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রবিউল ইসলাম। পরদিন থানায় সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ